দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীতে মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে মাদক কারবারি  আটক
আটককৃত গোলাম মহিউদ্দিন মনু

ফেনী থেকে গাঁজা নিয়ে বাসে উঠার সময় কারবারী গোলাম মহিউদ্দিন মনু (৫২) নামে একজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে ফেনীর বিসিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারী মনুকে আটক করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। গোলাম মহিউদ্দিন মনু কুমিল্লার কোতয়ালী থানার গর্জনখোলা গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব–৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী ঢাকা–চট্টগ্রামগামী মহাসড়কের বিসিক মোড় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সামনে গাঁজাসহ গাড়ীতে উঠার জন্য অপেক্ষা করছে। র‌্যাবের একটি দল ভোরে ওই স্থানে উপস্থিত হওয়া মাত্রই একব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে ৩টি প্লাস্টিকের বস্তায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জানায়, সে সুকৌশলে দীর্ঘদিন গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

ফেনীস্থ র‍্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ