অভিনেত্রী রিনা রহমান আর নেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ছোট ও বড়পর্দার বিশিষ্ট অভিনেত্রী রিনা রহমান আর নেই।

ছোট ও বড়পর্দার বিশিষ্ট অভিনেত্রী রিনা রহমান আর নেই।

সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি প্রকাশ করে তাঁর মৃত্যুর খবর জানান। 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না।

মৃত্যুর আগে রিনা রহমান দীপ্ত টিভিপ্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’তে অভিনয় করছিলেন।

১৯৭২ সালে এ বাড়ি ও বাড়িনাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চ নাটকে তার ক্যারিয়ার শুরু করেন রিনা রহমান। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শতাধিক একক নাটক, অসংখ্য ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।

দীপ্ত টেলিভিশন তাঁর মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More