৫ আগস্ট ছুটি পাচ্ছেন গণমাধ্যমকর্মীরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)

সোমবার (৩ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (আগস্ট ৫) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। এই ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে এ ছুটি সব সরকারি কর্মকর্তাকর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের সেদিনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

উল্লেখ্য, গত বছর থেকে ৫ আগস্ট সরকারি ছুটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More