শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

রবিবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘোষণা দেন আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করেছি।

এর আগে, আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের অনেকের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। তারা ব্যানারপ্ল্যাকার্ড হাতে দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

পরে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হলেও এতদিন তারা যোগদান করতে পারেননি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More