শিরোনাম
২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন: আসিফ মাহমুদ ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি
দীপ্ত নিউজ
খেলা

ব্রাজিলের ৬০ বছরের রেকর্ড ভেঙে দিলো নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাজিলের ৬০ বছরের রেকর্ড ভেঙে দিলো নেদারল্যান্ডস
ব্রাজিল, নেদারল্যান্ডস

দাপট দেখিয়ে সুইডেনকে ৫–১ ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ছাপিয়ে গেছে ডাচরা।

টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নিল নেদারল্যান্ডস।

২০১০ সালের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে আর কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। উল্লেখ্য, এই হিসাবে টাইব্রেকারে হারা ম্যাচগুলোকে ড্র হিসেবে গণনা করা হয়।

আগের রেকর্ডটি ছিল ব্রাজিলের দখলে, ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র করে এই রেকর্ডের সমকক্ষ হয়েছিল নেদারল্যান্ডস। সুইডেনকে হারিয়ে সেই রেকর্ড ভেঙে দিল তারা।

এই জয়ে গ্রুপ ‘এফ’–এ চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে দলটি।