রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের ৬০ বছরের রেকর্ড ভেঙে দিলো নেদারল্যান্ডস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দাপট দেখিয়ে সুইডেনকে ৫১ ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ছাপিয়ে গেছে ডাচরা।

টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নিল নেদারল্যান্ডস।

২০১০ সালের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে আর কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। উল্লেখ্য, এই হিসাবে টাইব্রেকারে হারা ম্যাচগুলোকে ড্র হিসেবে গণনা করা হয়।

আগের রেকর্ডটি ছিল ব্রাজিলের দখলে, ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২২ গোলে ড্র করে এই রেকর্ডের সমকক্ষ হয়েছিল নেদারল্যান্ডস। সুইডেনকে হারিয়ে সেই রেকর্ড ভেঙে দিল তারা।

এই জয়ে গ্রুপ ‘এফ’এ চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে দলটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More