শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিপাইনের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিলিপাইনের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩১
যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) ‘দ্য এমভি লেডি মেরি জয়–থ্রি‘ নামের যাত্রীবাহী ফেরিটিতে আগুন ধরে।

যাত্রীবাহী ফেরিটি আরেকটি দ্বীপে যাচ্ছিল। দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড ফারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রাদেশিক গভর্নর জানিয়েছেন ফেরিটি প্রায় আড়াইশো জন যাত্রী ও ক্রু নিয়ে জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলো শহরের দিকে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিন্দানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমোডর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানান, ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও জানান, একসঙ্গে ৪৩০ জন যাত্রী বহনে সক্ষম ওই ফেরিটি।

ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা, সেদিকেও লক্ষ্য রাখার কথা জানানো হয়েছে।

অনু/দীপ্ত সংবাদ