শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মজীবী মায়েদের জন্য ৮০ ডে কেয়ার স্থাপনের পরিকল্পনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কর্মজীবী নারীদের সহায়তায় প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় বাজেট বক্তৃতায় ডেকেয়ার সেন্টারের বিষয়টি জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘কর্মজীবী নারীদের সহায়তায় প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।একই সঙ্গে দেশের প্রান্তিক নারীদের সুরক্ষায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় বর্তমানে ১০ দশমিক ৪ লাখ নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More