FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড থেকে সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

বুধবার (১০ জুন) দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পরপরই এ ঘোষণা দেয় আইআরজিসি। এ নির্দেশ লঙ্ঘন করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

এর ফলে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজসহ সকল প্রকার নৌযানের জন্য বন্ধ হয়ে গেলো এই প্রণালি। মার্কিন প্রেসিডেন্টের হামলার হুমকির পরই বুধবার মধ্যরাতে বন্দর নগরী আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)

এক বিবৃতিতে তারা জানায়, ইরানের বেশ কয়েকটি জায়গায় একযোগে অভিযান শুরু হয়েছে। এরইমধ্যে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More