দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৪৬) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার চারা বটতলায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হলদেপোতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার কাজিরহাট চারা বটতলায় একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এমি/দীপ্ত