শনিবার, মে ২৩, ২০২৬
শনিবার, মে ২৩, ২০২৬

যমুনা সেতু: ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৪ লাখ টাকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আপন নীড়ে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এর প্রভাবে ঢাকাটাঙ্গাইলযমুনা সেতু মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।

শনিবার (২৩ মে) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টা থেকে শুক্রবার (২২ মে) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে পার হয়েছে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে, পশ্চিম প্রান্তের টোল প্লাজা (ঢাকাগামী লেন) দিয়ে পার হয়েছে ১৬ হাজার ১০৭টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১ হাজার ৯৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে একদিনে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের জন্য মোটরসাইকেলের জন্য দুটি করে মোট ৪টি পৃথক বুথসহ মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরেফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি এবার ঈদযাত্রা হবে শান্তিপূর্ণ।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More