মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রাজধানীর বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৯ মে) ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, কলমিলতা বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও পাওয়া যায় নি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More