রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, ১২ জনের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১২ জন মারা গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৭ জন। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে থাকা ফেরিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। দেশটির কোস্টগার্ডের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড ফারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রাদেশিক গভর্নর জানিয়েছেন ফেরিটি প্রায় আড়াইশো জন যাত্রী ও ক্রু নিয়ে জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলো শহরের দিকে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More