সোমবার, মে ১৮, ২০২৬
সোমবার, মে ১৮, ২০২৬

আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মাদারীপুর জেলায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর জেলায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেনমাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) ও আট মাসের শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকালে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের ৩ সদস্য।

পরে হঠাৎ রাত ৩টায় মিষ্টি বাড়ৈর কল পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে। এসময় একই দড়িতে বাবা ও ছোট শিশুসন্তানের মরদেহ ঝুলতে দেখা যায়। পাশেই পড়ে ছিল স্ত্রীর মরদেহ।

মাদারীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি বলেন, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তাঁর কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় মিষ্টি বাড়ৈকে রাখা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More