আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ট্রেন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ মিলছে ২৫ মে’র অগ্রিম টিকিট।
শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেন টিকিট।
যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতোই শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া এসব অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য হবে না।
এছাড়া, যাত্রী চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এসএ