রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

কালবেলাকে উড়িয়ে বিএসজেএ মিডিয়া কাপ চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দীপ্ত টিভি।

কুলবিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দীপ্ত টিভি। বৃহস্পতিবার (৭ মে) বাফুফের আর্টিফিশিয়াল টার্ফ মাঠে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে কালবেলাকে টাইব্রেকারে ৩১ গোল ব্যবধানে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় দলটি।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুদল সমানে সমান লড়াই চালায়। নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে কালবেলাকে ৩১ ব্যবধানে পরাজিত করে শিরোপা উল্লাসে মেতে ওঠে টিম দীপ্ত।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে টিম দীপ্ত। আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে কালবেলার রক্ষণভাগকে ব্যস্ত রেখে তারা আদায় করে নেয় তিনটি গোল। বিপরীতে কালবেলা এক গোল শোধ করলেও হারের ব্যবধান কমানো ছাড়া তা কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত ৩১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে দীপ্ত টিভি।

এর আগে দিনের শুরুতে প্রথম সেমিফাইনালে চ্যানেল আইয়ের বিপক্ষে লড়েছিল দীপ্ত টিভি। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৬–৫ ব্যবধানে জয়ী হয়ে ফাইনালের টিকিট কেটেছিল তারা। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ডেইলি স্টারকে হারিয়ে শিরোপার লড়াইয়ে এসেছিল কালবেলা।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স আর দলীয় সংহতির পুরস্কার হিসেবে এই ট্রফি জয় করল দীপ্ত টিভি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিএসজেএ আয়োজিত এই মিডিয়া কাপে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো অংশ নিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More