বুধবার, মে ৬, ২০২৬
বুধবার, মে ৬, ২০২৬

নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরের লালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওসাড়া সুলতানপুর চরের কৃষি জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ মন্ডল ওই গ্রামের মসলেম মন্ডলের ছেলে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, দুপুরে চরের মধ্যে কৃষি জমিতে কাজ করছিল আজিজ মন্ডল। কাজ করার সময় সেখানে হঠাৎ বজ্রপাত শুরু হলে সে আহত হয়। বজ্রপাতে তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More