বুধবার, মে ৬, ২০২৬
বুধবার, মে ৬, ২০২৬

বিএসজেএ মিডিয়া কাপের সেমিফাইনালে দীপ্ত টিভি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুল–বিএসজেএ মিডিয়া কাপের সেমি ফাইনালে উঠেছে দীপ্ত টিভি। বুধবার (৬ মে) বাফুফের আর্টিফিশিয়াল টার্ফ মাঠে শেষ আটের লড়াইয়ে স্টার নিউজের বিপক্ষে মাঠে নামে দীপ্ত টিভি। খেলায় আক্রমণ পাল্টা–আক্রমণের লড়াইয়ে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি দুদলই।

এতে খেলা গড়ায় টাইব্রেকারে; সেখানে দীপ্ত টিভির গোলকিপার মির্জা শাকিবের দৃঢ়তায় প্রথম তিন শটই জালে জড়াতে ব্যর্থ হয় স্টার নিউজের খেলোয়াড়রা।

এরপর দীপ্ত টিভির বাকি খেলোয়াড়দের নৈপূণ্যে ৩–১ গোলের ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এই ম্যাচেও টাইব্রেকারে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচসেরা হয়েছেন মির্জা শাকিব। সেমিতে দীপ্ত টিভির প্রতিপক্ষ চ্যানেল আই।

এর আগে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমকালকে ১০ গোলে আর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আরটিভির বিপক্ষে জয় পায় দীপ্ত টিভি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More