মঙ্গলবার, মে ৫, ২০২৬
মঙ্গলবার, মে ৫, ২০২৬

পঞ্চগড়ে বাহী বাস থেকে পড়ে সুপারভাইজার নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পঞ্চগড়ের বোদা উপজেলা পৌরসভা এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামে গেটলক যাত্রীবাহী বাসটি বোদা বাইপাস মোড়ের কাছে পৌছালে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে উঠার জন্য হাত উঠালে গাড়ির ড্রাইভার ব্রেকে পা রাখেন। এ সময় ব্রেক জ্যাম হয়ে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেটে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার শান্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More