কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক, সাততলা বস্তির লোকজন আর স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে না। স্বাস্থ্যসেবা কোনও সুবিধা নয়, এটি জনগণের অধিকার।
আইসিইউ ইউনিট পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ হাসপাতাল পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা।
উল্লেখ্য, স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা–১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।
এসএ