দীপ্ত নিউজ
খেলা

উদ্বোধনী ম্যাচেই দীপ্ত টিভির জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উদ্বোধনী ম্যাচেই দীপ্ত টিভির জয়
উদ্বোধনী ম্যাচেই দীপ্ত টিভির জয়

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে দীপ্ত টিভি।

রবিবার (০৩ মে) বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ম্যাচে তারা ১–০ গোল ব্যবধানে পরাজিত করে সমকালকে।

ম্যাচের একমাত্র গোলটি করেন ইমাম হোসেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনিই হন ম্যাচসেরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায় শুধু দীপ্ত টিভি।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা পেল দীপ্ত টিভি, অন্যদিকে সমকাল পত্রিকাকে করতে হয়েছে হতাশা নিয়ে মাঠ ছাড়তে।