পহেলা বৈশাখ উপলক্ষ্যে দীপ্ত টিভির ফেসবুক পেইজে আয়োজিত ‘দীপ্ত বৈশাখী ক্যাম্পেইন’–এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
শনিবার (০২ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।
গত ৮ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ফেসবুকে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে সেরা ৩ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক। এসময় উপস্থিত ছিলেন চ্যানেলটির হেড অব ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট এবং বাজেট) সৈয়দা মারিয়াম আফিফা হক এবং ম্যানেজার (স্ক্রিপ্ট রাইটিং, প্রোগ্রাম) আফরোজ আহমেদ খান।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে এবং বাংলা নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও দর্শকদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বিজয়ীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এ ধরনের আয়োজন তাদের আরও উৎসাহিত করবে এবং দর্শকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।