জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে ‘পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী‘ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তাদের কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
দখলদার ইসরায়েলি সৈন্যরা একটি ফিলিস্তিনি শিশুর ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে– এমন একটি ভিডিও দেখার পর আলবানিজ এই মন্তব্য করেন। নিজের সরকারি অ্যাকাউন্টে তিনি লেখেন: “আমি যথেষ্ট দেখেছি—তাই নিশ্চিতভাবে বলতে পারি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী।”
ফ্রান্সেসকা আলবানেজ সম্প্রতি একটি আনুষ্ঠানিক প্রতিবেদনে গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে “জাতিগত গণহত্যা” চালানোর অভিযোগ তোলার পর ব্যাপক উসকানিমূলক প্রচারণা এবং সরাসরি হত্যার হুমকির মুখে পড়েছেন।
দ্য গার্ডিয়ান–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে এবং তিনি সর্বদা ভয়ের মধ্যে বসবাস করছেন। প্রতিবেদন প্রকাশের পর থেকে তার পরিস্থিতিকে তিনি “রোলার কোস্টার যাত্রা” হিসেবে বর্ণনা করেন, কারণ তিনি ক্রমাগত চাপ ও হুমকির সম্মুখীন হচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, ৮ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে, যার ফলে গাজা উপত্যকার অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়েছে, চিকিৎসাকর্মীরা নিহত, আহত বা গ্রেপ্তার হয়েছেন এবং অবরোধের কারণে মানবিক পরিস্থিতি বিশেষ করে স্বাস্থ্য খাতে আরও অবনতি হয়েছে।
এই যুদ্ধে ৭২,০০০–এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং ১,৭২,০০০–এর বেশি মানুষ আহত হয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সূত্র: পার্সটুডে।