শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারল বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘরের মাঠে তিন বছর পর নিউজিল্যান্ডকে হারানো সুযোগ হাতছাড়া করলো মিরাজবাহিনী। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটায় স্বাগতিকদের পরাজয় ২৬ রানের ব্যবধানে। আগে ব্যাট করে ২৪৭ রানের পুঁজি যায় কিউইরা। জবাবে ৪৮ ওভার তিন বলে ২২১ রানে গুটিয়ে যায় মেহেদী মিরাজের দল।

সুযোগ ছিলো জয়ের কিন্তু আবারো ব্যাটারের দৈন্যদশার বৃত্তে আটকে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ক্ষত নিয়ে মাঠে ছাড়লো বাংলাদেশ।

মিরপুর স্টেডিয়ামে শুক্রবার (১৭ এপ্রিল) তীব্র রোদে শুকনো উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দলীয় ২১ রানে স্বাগতিকদের প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার শরিফুল ইসলাম।

দ্বিতীয় উইকেটে উইল ইয়ংকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ওপেনার হেনরি নিকোলস। জমে ওঠা এই জুটি ভাঙে রিশাদ হোসেনের স্পিনে।

দলীয় ৯৪ রানের মাথায় ফেরেন ইয়ং। ম্যাচে দুবার জীবন ফিরে পাওয়া নিকোলস, ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক হাঁকিয়ে ফেরেন ব্যক্তিগত ৬৮ রানে।

মন্থর হয়ে পড়া রানের চাকা সচল রাখেন ডিন ফক্সক্রফট। তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ভর করে আট উইকেটে ২৪৭ রানের পুঁজি যায় অতিথিরা। দুই পেসার তাসকিন ও শরীফুলের পাশাপাশি স্পিনার রিশাদের শিকার দুটি করে উইকেট। মিরাজ আর নাহিদ রানা নেন একটি করে।

জিততে হলে ওভার প্রতি রান রেট প্রয়োজন পাঁচেরও নিচে। কিন্তু দলীয় ২২ রানে তানজিদ হাসান ও নাজমুল শান্তর বিদায়ে চাপে বাংলাদেশ।

তৃতীয় উইকেটে লিটন দাস ও সাইফ হাসানের ৯৩ রানের জুটিতে পরিস্থিতি সামলে ওঠে স্বাগতিকরা। লিটন ৪৬ রানে ফিরলেও সাইফ হাঁকান ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তিনি ফেরেন ব্যক্তিগত ৫৭ রানে।

এরপরই যেন খেই হারিয়ে ফেলে মিরপুরের টাইগাররা। উইকেটে আসা যাওয়ার মিছিলে থিতু হতে পারেননি কেউই। ধীরে ধীরে সহজ লক্ষ্যটা একটা সময় রূপ নেয় পাহাড়সহম। শেষদিকে তাওহীদ হৃদয় চেষ্টা করেও উপযুক্ত সতীর্থের অভাবে পারেননি ম্যাচ জেতাতে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More