শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
বিনোদন

শাকিব খানের বিরুদ্ধে মামলা করবেন রহমত উল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাকিব খানের বিরুদ্ধে মামলা করবেন রহমত উল্লাহ
চিত্রনায়ক শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ।ছবি: সংগৃহীত

আগামী মাসে দেশে ফিরবেন প্রযোজক রহমত উল্লাহ। অস্ট্রেলিয়া থেকে ফিরেই চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।

রহমত উল্লাহ বলেন, শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছি, সেগুলো অস্ট্রেলিয়ায় উনি ঘটিয়েছেন। আমি শুধু বর্ণনা করেছি। একজন দেশসেরা চিত্রনায়ক তার কাজের প্রতি মনোযোগ দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করেছেন সেটিই বলেছি।

রহমত উল্লাহর আইনজীবী তাবারক হোসেন ভূঁইয়া বলেন, শাকিব খানের বিরুদ্ধে সব ধরনের নথিপত্র আমাদের কাছে আছে। সেই সঙ্গে প্রযোজক রহমত উল্লাহকে তিনি যে ভাষায় কথা বলেছেন সে বিষয়ে বিভিন্ন টেলিভিশনে দেয়া শাকিবের বক্তব্যগুলো আমরা কোড করেছি। শাকিবের ওই বক্তব্য ও অস্ট্রেলিয়ায় শাকিবের কর্মকাণ্ডগুলোকে আমলে নিয়ে আমরা শাকিবের বিরুদ্ধে মামলা করব। আমাদের ক্লায়েন্ট আগামী মাসে দেশে ফিরলেই মামলা করা হবে।

এদিকে রহমত উল্লাহ গেল ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে তিন সমিতিতে চিঠি দেয়ার পর শোবিজ অঙ্গনে শাকিবের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। পরে ১৮ মার্চ রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানা মামলা নেয়নি। থানা থেকে আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেয়া হয়।

পরদিন ১৯ মার্চ দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন শাকিব খান। পরে গেল ২৩ মার্চ মামলা করতে আদালতে যান শাকিব খান। ওইদিন তিনি প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা করেন। ২৭ মার্চ প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

এফএম/দীপ্ত সংবাদ