মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

ঢাকাসহ দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০এ সন্নিবেশিত ধারা ৮২৭() ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন—

. ফরিদপুর: মো. আফজাল হোসেন খান পলাশ

. ঢাকা: মো. ইয়াছিন ফেরদৌস

. গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

. ফেনী: অধ্যাপক এম এ খালেক

. নীলফামারী: মো. মিজানুর রহমান চৌধুরী

. লালমনিরহাট: এ কে এম মমিনুল হক

. পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম

. নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক

. বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা

১০. জামালপুর: মো. সিরাজুল হক

১১. মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান

১২. নরসিংদী: তোফাজ্জল হোসেন

১৩. হবিগঞ্জ: আহমেদ আলী

১৪. চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More