শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (২৩ মার্চ) সকালের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং ওপেনার পারভেজ হোসেন ইমন।

লেগ স্পিনার রিশাদ হোসেন ও তারকা ওপেনার তানজিদ হাসান তামিম মঙ্গলবার পাকিস্তানের বিমান ধরবেন। আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে তিনটি করে ওয়ানডে এবং টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

এ জন্য পিএসএলে দল পাওয়া ছয় ক্রিকেটারকে কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। টুর্নামেন্টটির জন্য রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে।