রবিবার, মার্চ ২২, ২০২৬
রবিবার, মার্চ ২২, ২০২৬

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লায় একটি লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রনের ধাক্কায় অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হয়েছে। এতে আরও ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়।

শনিবার (২১ মার্চ) রাত পৌনে ৩টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ১২ জনের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

জানা যায়, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।

ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More