দীপ্ত নিউজ
রাজনীতি

রবিবার মির্জা আব্বাসকে নেয়া হবে সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবিবার মির্জা আব্বাসকে নেয়া হবে সিঙ্গাপুর
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস‘কে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রবিবার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেয়া হবে।

শনিবার (১৪ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাস‘কে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন।

বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। এখন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এসএ