সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৭৫ রানে লক্ষ্য ছুঁড়ে দিলো পাকিস্তান।
শুক্রবার (১৩ মার্চ) মিরপুর স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান।
দুই ওপেনার সাহেবজাদা ফারহান ও মাজ সাদাকাতের আগ্রাসী ব্যাটে শতরানের উদ্বোধনী জুটি গড়ে সফরকারীরা। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচের প্রথম অর্ধশতকের দেখা পান সাদাকাত। ৭৫ রানে তাকে ফেরান মিরাজ। সাহেবজাদা ফেরেন ৩১ রান করে। শামিল হোসেন আউট হন ব্যক্তিগত ছয়রান করে। চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা‘র ১০৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে অতিথিরা। সালমান ৬৪ ও রিজওয়ান ফেরেন ৪৪ রান করে।
এরপর আর বেশি দূর এগোতে পারনি তারা। ৪৭ ওভার তিন বলে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। রিশাদ হোসেন ৩টি, মেহেদী নেন দুই উইকেট। তাসকিন–মোস্তাফিজ ও নাহিদ নেন একটি করে উইকেট।