সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া ২টায়। এই ম্যাচে আগের ম্যাচের একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে।

বাংলাদেশ একাদশ তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More