ইরানজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন।
বিশ্ব সংস্থাটির এ কর্মকর্তা বলেন, ‘আমি আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।’
বিবৃতিতে তিনি বলেন, ‘সবসময়ের মতো, যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়। ক্ষেপণাস্ত্র ও বোমা ‘সমাধানের উপায় নয়’ বরং ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশার কারণ।’
তিনি আরও বলেন, ‘বেসামরিক নাগরিকদের জন্য এই ভয়াবহ পরিণতি এড়াতে, আমি সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং সকল পক্ষকে যুক্তিসঙ্গত আচরণ করতে, উত্তেজনা কমাতে এবং আলোচনার টেবিলে ফিরে আসার জন্য অনুরোধ করছি।’
এসএ