৫
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ১১ দলীয় জোটের সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান জামায়াত আমির ও নবনির্বাচিত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এসময় বিরোধীদলীয় নেতা বলেন, “জুলাইয়ের ছাত্র–জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা এবং সাম্প্রতিক গণভোটের রায়কে সম্মান জানানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছি।”