মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) রুবায়া কোলটানতে খনি ধসে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির নর্থ কিভু প্রদেশে বিদ্রোহীদের নিয়োগ করা গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানান। খবর রয়টার্সের।

এতে বলা হয়, গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত কোলটান খনিটি গত বুধবার ধসে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

মুইসা বলেন, ‘ভূমিধসে খনিশ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীসহ ২০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে তাদের অনেকের অবস্থা গুরুতর। আহত অন্তত ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More