শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়াকে চিরবিদায় জানাতে এলেন শিশু লামিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে জাতীয় সংসদ ভবনে এসেছেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া। তার সঙ্গে ছিল মা রাবেয়া খাতুন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাঠে তাদের সঙ্গে কথা হয়।

লামিয়া বলেন, খালেদা জিয়া অনেক ভালো ছিলেন। মাবাবার কাছে শুনেছি উনি কখনো হিংসা করেনি, সবাইকে ভালো বেসেছেন। আমি এখানে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে।

লামিয়ার মা রাবেয়া খাতুন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের অনেক খারাপ লাগছে। উনি দেশের জন্য বড় ত্যাগ শিকার করেছেন।

তিনি বলেন, আমাদের বাড়ি কেরাণীগঞ্জ, এখন শাহবাগ থাকি। খালেদা জিয়ার দেশপ্রেম আমাকে অনুপ্রাণিত করেছে। এজন্য জানাজায় অংশ নিতে এসেছি।

রাবেয়া আরও বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়া কারাবরণ আর অমানুষিক নির্যাতন সহ্য করেছেন। তার জন্য আমরা সবাই দোয়া করি।

সূত্র: আমার দেশ

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More