দীপ্ত নিউজ
বাংলাদেশ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন

জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দিয়েছে তার পরিবার। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। এমনটি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

ইনকিলাব মঞ্চ ওসমান হাদির আরোগ্যের জন্য সবাইকে দোয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সে ক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।