দীপ্ত নিউজ
অর্থনীতি

বিজয় দিবস: বেনাপোল বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিজয় দিবস: বেনাপোল বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেনাপোল বন্দর দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে সব ধরণের আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সেই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের সকল কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি–রপ্তানি শুরু হবে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) ছুটিতে আমদানি–রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

 

এসএ