শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

‘আমজনতার দল’র নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে অনশন ভেঙে আপিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সচিব আরও বলেন, আপিল ছাড়া নিবন্ধন দেওয়ার সুযোগ নেই, তাই আমি আপিলের কথাই বলেছি।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সচিব বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল ও অংশীজন আইনি কাঠামোর মধ্যে থেকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক।

তিনি আরও বলেন, ‘প্রবাসী ভোটার অ্যাপ’ লঞ্চের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন হবে।

‘আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার—বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা নিয়ে এখন ১৮ নভেম্বর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি। একইদিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে। এজন্য দুটি অনুষ্ঠান একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’