সৌদি আরবে নতুন ‘গ্র্যান্ড মুফতি’ শেখ সালেহ বিন ফাওজান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সৌদি আরবে নতুন ‘গ্র্যান্ড মুফতি’ এবং সিনিয়র স্কলারস কাউন্সিল চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল–ফাওজান।

বুধবার (২২ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে জানানো হয়, বাদশাহ সালমান তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশে ৯০ বছর বয়সী শেখ সালেহ বিন ফাওজান‘কে ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ দিয়েছেন।

সৌদি বাদশাহ দেওয়া আনুষ্ঠানিক এক আদেশে বলা হয়, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ সালেহ দেশটির সিনিয়র স্কলারস কাউন্সিল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির প্রধান হিসেবে তিনি নেতৃত্বও দেবেন।

সোদি আরবে ‘গ্র্যান্ড মুফতি‘ মন্ত্রী পদমর্যাদার। গত ২৩ সেপ্টেম্বর ‘গ্র্যান্ড মুফতি‘ শেখ আবদুল আজিজ আল–শেখের মৃত্যুর পর সালেহ আল–ফাওজানকে এ পদে নিয়োগ দেওয়া হলো। আ

শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল–ফাওজান ১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। প্রদেশের সবচেয়ে বড় শহর বুরাইদাহ থেকে স্কুল পর্যায় শেষ করে তিনি কলেজ অব শরিয়াহ থেকে স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি নেন।

পড়াশোনা শেষে শেখ সালেহ আল–ফাওজান‘কে সৌদি আরবের হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির সদস্য হন।

সালেহ আল–ফাওজান বেশ কয়েকটি বইয়েরও লেখক। এ ছাড়া তিনি রেডিও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে ছিল জনপ্রিয় অনুষ্ঠান ‘নূর আলা আল–দারব’।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More