শিরোনাম
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে নতুন ভর্তি ৫১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে নতুন ভর্তি ৫১০

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১০ জন।

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে ১৮১ জন এছাড়াও, ঢাকা উত্তর সিটিতে (ডিএসসিসি) ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএনসিসি) ৩৮ জন, এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে ৫৮ হাজার ২৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে আর ২৪৩ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ