শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছরের নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা শুরু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছর নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।

বিজয়ীরা হলেন– যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের বিজ্ঞানী শিমন সাকাগুচি।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে তাদের নাম ঘোষণা করা হয়।

‘পরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়েছে। দ্য নোবেল প্রাইজের ওয়েবসাইটে বলা হয়েছে, মানবদেহে শক্তিশালী রোগপ্রতিরোধ ব্যবস্থা অবশ্যই নিয়ন্ত্রিত থাকতে হয়। তা না হলে এটি অন্য অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করতে পারে। মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি এ ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার করেছেন। যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শরীরের ক্ষতি করা থেকে বিরত রাখে।

তাদের এই আবিষ্কার এক নতুন গবেষণা ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং ক্যানসার ও অটোইমিউন রোগের মতো অসুখের নতুন চিকিৎসা উদ্ভাবনের পথ খুলে দিয়েছে।

নোবেলজয়ীরা পাবেন একটি মেডেল, একটি সনদ এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)। একাধিক বিজয়ী থাকলে পুরস্কারের অর্থ ভাগ করে দেয়া হবে।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর দেয়া হয় নোবেল পুরস্কার। যা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত।