শিরোনাম
‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে মেগা উপহার পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মিরপুরে আলিফ পরিবহন বাসে গুলি-আগুনের ঘটনায় গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুরে আলিফ পরিবহন বাসে গুলি-আগুনের ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানী মিরপুর এলাকার সেনপাড়ায় আলিফ পরিবহনের যাত্রীবাহী বাসে গুলি ও আগুন দেওয়ার ঘটনায় মূলহোতা নেছার ও তার সহযোগী দীপু‘কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজধানী মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী।শনিবার (৪ অক্টোবর) তাদের কাফরুল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

মিরপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আগুনের ঘটনার পর গোয়েন্দা নজরদারি শুরু হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য–প্রমাণ সংগ্রহ করা হয়। পরে শুক্রবার রাতে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার সকালে রাজধানী সেনপাড়া এলাকায় ‘আলিফ পরিবহন‘ যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিয়ে কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবহনের স্টাফদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, এর কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

 

এসএ