শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

এক ফ্রেমে শাকিব–অপু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এক ফ্রেমে শাকিব–অপু

২৭ সেপ্টেম্বর, ১০ বছরে পা দিল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছেলের বিশেষ দিন ঘিরে আবারও এক ফ্রেমে ধরা দিল শাকিব–অপু।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সামাজিক মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় বেশ কিছু ছবি।

আব্রাহাম খান জয়‘র ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার হওয়া ৪টি ছবিতে ধরা পড়েছে অপু–শাকিবের পারিবারিক মুহূর্ত।

ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়। সামনে রাখা জন্মদিনের কেক, পাশে মা অপু বিশ্বাস। আনন্দঘন এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জয়ের ফুপু, দাদা, দাদী ও কাজিন।

ছবি ক্যাপশনে লিখা, ‘ধন্যবাদ বাবা ও মা। ভালোবাসি আমার পরিবারকে।’

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান জয়।

 

এসএ