যশোরে বাস-ট্রাক দুর্ঘটনা, এসআই-স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যশোর–ঢাকা মহাসড়কের ভাঙ্গুড়া বাজারে বাস–ট্রাক দুর্ঘটনায় এসআই–স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে আক্তার হোসেন ও শহরতলী ভেকুটিয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আবু জাফর, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে নিক্কন আঢ্য। নিহত পুলিশ কর্কর্তা নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপ–পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য ও বাসের যাত্রীরারা জানান, বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী ‘নড়াইল এক্সপ্রেসের‘ একটি বাস রাত ১১টার কিছু সময় আগে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই ভাঙ্গুড়া বাজারে থাকা লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় পান উদ্ধারকারীরা। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্য নামে দুজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, আবু জাফর পথেই মারা গেছেন। আর নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে ঢাকায় নেয়ার পথে মারা যান।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল বলেন, জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সাধারণ সম্পাদক। সংগঠনটির যশোর জেলার পূর্ণাঙ্গ কমিটি হলে তার গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা ছিল।

জুবায়ের আহমেদ/এজে/যশোর

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More