শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজায় ইসরাইলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত
গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় বহু ভবন ও উচ্চতর টাওয়ার ধ্বংস হয়েছে। ছবি: আনাদোলু

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটির বহু ভবন ও উচ্চতর টাওয়ার ধ্বংস হয়েছে। অন্যদিকে, ইসরাইলের অবরোধের কারণে অনাহারে আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবারের (১৪ সেপ্টেম্বর) হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটিতে মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও দুই ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছেন। ইসরাইলি হামলার পর থেকে ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ইসরাইলি বিমান হামলায় গাজার উত্তরাঞ্চল কেঁপে ওঠে। রেমাল ও তেল আল–হাওয়া এলাকায় বিস্ফোরণে অন্তত ৩০টি আবাসিক ভবন ধ্বংস হয়। বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, নতুন করে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাচ্ছেন তারা। খাবার ও পানির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে, বিশেষ করে বয়স্ক ও অসুস্থরা ভোগান্তিতে পড়ছেন।

জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলায় দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইল সফর করেছেন। তিনি গাজায় যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা করবেন। ইসরাইলি সংবাদমাধ্যম বলছে, রুবিও জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শন করেছেন এবং দুই দেশের সম্পর্ককে শক্তিশালী ও টেকসই করার বিষয়ে মন্তব্য করেছেন।