শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ১৯টি হল সংসদের ভোট গণনা শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাকসু নির্বাচন: ১৯টি হল সংসদের ভোট গণনা শেষ

এখনো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। শুরুতে হল সংসদের ভোট গণনা করা হচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬ট পর্যন্ত ১৯টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এখন চলছে শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনা আর অবশিষ্ট রয়েছে প্রীতিলতা হল সংসদের ভোট গণনা।

জাকসু নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশন সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম আজ সকালে জানিয়েছিলেন, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারবেন তাঁরা।

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

এসএ