দীপ্ত নিউজ
রাজনীতি

নুর’কে দেখতে ঢামেক হাসপাতালে মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নুর’কে দেখতে ঢামেক হাসপাতালে মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল পৌঁছান।

ঢামেক হাসপাতাল পুরাতন ভবনের ভিভিআইপি ১নং কেবিনে গিয়ে নুরের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, নুর খুব সাহসী তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা হয়েছে কিন্তু আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি আবার আগের মতো শক্ত হয়ে দাঁড়াবেন।

এসময় গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৯ আগস্ট রাতে রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল নেওয়া হলেও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এসএ