শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বিনোদন

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা

জনপ্রিয় বলিউড অভিনেতা অচ্যুত পোতদার আর নেই।

সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে ‘থ্রি ইডিয়টস‘ খ্যাত এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শারীরিক জটিলতার কারণে মহারাষ্ট্রের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা। জানা গেছে তার শেষকৃত্য সম্পন্ন হবে মঙ্গলবার।

শারীরিক জটিলতার কারণে ভারতের ‘ঠাণের জুপিটার‘ হাসপাতালে অভিনেতা চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার অচ্যুত পোতদার শেষকৃত্য সম্পন্ন হরে।

দীর্ঘ ৪ দশকের অভিনয় ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। সমান দক্ষতায় বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের ছবিতেই তিনি অভিনয় করেছেন।

তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।

২০০৯ সালে মুক্তি পাওয়া‘ থ্রি ইডিয়টস‘ মুভির ‘অধ্যাপক‘ ভূমিকায় তার উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। বিশেষ করে তার সংলাপ, “আরে, কেহনা ক্যা চাহতে হো”— এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘোরাফেরা করে।

প্রসঙ্গত, অভিনয় জগতে পা রাখার আগে অচ্যুত পোতদার ছিলেন অধ্যাপক। পরে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। ১৯৬৭ সালে ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর দীর্ঘ ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করে ১৯৯২ সালে অবসর নেন। ৪৪ বছর বয়সে অভিনয়ের প্রতি তুমুল আগ্রহ থেকে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন।

 

এসএ