শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই অপু বললেন, ১৫ জুনের স্ট্যাটাস পড়তে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই অপু বললেন, ১৫ জুনের স্ট্যাটাস পড়তে

মেগাস্টার শাকিব খান ব্যক্তিজীবনে বিয়ে করেছেন দু্ই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী‘কে। তবে কারো সঙ্গেই স্থায়ীত্ব হয়নি সংসারজীবন। সাম্প্রতি যুক্তরাষ্ট্রের শবনম বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরতে দেখা গেছে নায়ককে।

এর আগে, অপু বিশ্বাস ও আব্রাম খান জয়কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন শাকিব খান। তখনই গুঞ্জন উঠে, অপুর সঙ্গে দূরত্ব ঘুচছে নায়কের। এবার সেই একই গুঞ্জন উঠেছে, বুবলীকে নিয়েও।

শাকিবের সঙ্গে বুবলীকে সুন্দর মুহূর্ত কাটাতে দেখার পরই ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়া।

এরইমধ্যে রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানী বনানীর একটি অনুষ্ঠানে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী জবাব দিয়েছেন চিত্রনায়িকা।

অপু বলেন, আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে।

এদিকে, ১৫ জুন স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘প্রিয় ভক্ত–অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি— তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়।

অপু লিখেন, আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই— হাজারো কাজ, পরিকল্পনা, এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা।

তিনি আরও লিখেন, আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়।

আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা‘ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই।

‘কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি’ উল্লেখ করে চিত্রনায়িকা আরও লিখেন, আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন—আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অমলান থাকুক।’

উল্লেখ্য, শাকিব খান একাধিক সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন। শুধু তাই নয়, এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন।

তবে অপু–বুবলী দুজনেই এখনও শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন, বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। বিশেষ দিনগুলোতে শাকিব খান নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন।

 

এসএ