দেশের সব নদীবন্দরে সতর্ক সংকেত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More